২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে যুবককে শ্বাসরোধে হত্যা

জামালপুর সদরে এক যুবককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 04:38 PM

Updated : 22 Aug 2022, 01:03 PM

বুধবার দুপুরে উপজেলার জামতলী এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান উপজেলার নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মহব্বত কবীর।

নিহত আনোয়ার হোসেন আনু (৩২) উপজেলার পশ্চিমপাড় দিঘুলী গ্রামের সফর আলীর ছেলে।

এসআই মহব্বত বলেন, ধারণা করা হচ্ছে আনুকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা লাশ  ডোবায় ফেলে গেছে।

লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।