সাফ শিরোপাজয়ী কিশোর ফুটবলারদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন
সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতায় ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সিলেটে অনুষ্ঠিত খেলায় টাইব্রেকারে ভারতের অনূর্ধ্ব-১৬ দলকে ৪-২ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে বাংলাদেশের কিশোররা।
রাষ্ট্রপতি এই ফুটবল দলের সব খোলোয়াড়, কোচ, ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “এই সাফল্য বাংলাদেশের ফুটবলপ্রেমী কিশোরদের মনোবলকে আরও বাড়িয়ে দেবে।”
আগামীতেও বাংলাদেশের কিশোররা বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলেও প্রধানমন্ত্রী আশাপ্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী এই সাফল্যের জন্য বাংলাদেশ দলের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দনও জানিয়েছেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও অনূর্ধ্ব-১৬ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন।
