২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ট্রাক্টরের চাপায় শিশু নিহত

দিনাজপুর সদরে ট্রাক্টরের চাপায় এক শিশু নিহত হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 05:04 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

মঙ্গলবার দুপুরে শহরের চাউলিয়াপট্টি সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কোতয়ালী থানার ওসি এমএস খালেকুজ্জামান।

নিহত শাহেল ( ৬) ওই এলাকার মিজানুর রহমানের ছেলে। স্থানীয় রেসিডেনসিয়াল মডেল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র সে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহেল স্কুল ছুটি শেষে বাড়ি ফিরছিল। পথে কাঞ্চন কলোনি এলাকায় বালু ভর্তি একটি ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক্টর আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।