আদালতে বিচারকের ছবি তোলায় যুবক আটক
চাঁদপুরে আদালত চলাকালে বিচারকের ছবি মোবাইল ফোনে ধারণকালে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে চাঁদপুরের বিচারিক হাকিম শায়লা শারমিনের আদালত চলাকালে এ ঘটনা ঘটে।
আটক জাহিদুল ইসলমের (২৯) বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি এএইচ এনায়েত উদ্দিন জানান, বেলা ২টায় বিচারক শায়লা শারমিন বিচারকার্য পরিচালনা করছিলেন। এ সময় জানালার বাইরে দাঁড়িয়ে মোবাইল ফোনের সাহায্যে ছবি ধারণ করছিল জাহিদুল।
“বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে তাৎক্ষণিকভাবে ওই যুবককে আটক করা হয়।”
তাকে ৫৪ ধারায় আটক দেখানো হয়েছে বলে জানান ওসি এনায়েত।
