২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মীয় বই পোড়ানোয় মাদ্রাসা ছাত্র আটক

রাজশাহীর পবা উপজেলায় ধর্মীয় বই পোড়ানোর অভিযোগে এক মাদ্রাসা ছাত্রকে আটক করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2015, 05:23 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

আটক আবদুল্লাহ (২১) উপজেলার পালোপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি রাজশাহী মহানগরীর সুলতানাবাদ কাশেমিয়া মাদ্রাসার ছাত্র।

পবা থানার ওসি আলমগীর হোসেন জানান, সোমবার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লেখাপড়ার খরচের টাকা নিয়ে আবদুল্লাহ তার মার সঙ্গে ঝগড়া করেছিলেন।

“এর জেরে রোববার রাতে ঘরে থাকা বিভিন্ন ধর্মীয় বই পুড়িয়ে ফেলেন তিনি।”

সকালে এ নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে বলে জানান ওসি।

তার বিরুদ্ধে ধর্মীয় বই পোড়ানোর অভিযোগে মামলা করা হবে বলে জানান ওসি আলমগীর।