জেনারেটরের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মাছের আড়তে জেনারেটরের তারে জড়িয়ে মারা গেছেন এক শ্রমিক।
রোববার রাতে তিলকপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে বলে আক্কেলপুর থানার ওসি আশরাফুল ইসলাম জানান।
নিহত আব্দুস সালামের (২৫) বাড়ি উপজেলার ভট্ট পলাশী গ্রামে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আশরাফুল জানান, রাতে আড়তে কাজ করার সময় জেনারেটরের খোলা তারে হাত লাগলে ঘটনাস্থলেই মারা যান সালাম।
লাশ জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
