২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে পিস্তলসহ যুবক আটক

নোয়াখালীর বেগমগঞ্জে পিস্তল ও গুলিসহ এক যুবককে আটক করা হয়েছে, যাকে তালিকাভুক্ত সন্ত্রাসী বলছে পুলিশ। 

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2015, 11:28 AM

Updated : 22 Aug 2022, 01:02 PM

রোববার মধ্যরাতে ফলোয়ানপুর এলাকার চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কে তল্লাশি চৌকিতে তাকে আটক করা হয় বলে বেগমগঞ্জ থানার এসআই মো. শরিফুল ইসলাম জানিয়েছেন।

আটক মহিন উদ্দিন মোহনের (২৮) বাড়ি আলাইয়াপুর ইউনিয়নের দীপপুর গ্রামে।

এসআই শরিফুল জানান, রাত ১২টার দিকে তল্লাশি চৌকিতে একটি অটোরিকশা থামিয়ে আরোহী মোহনের দেহ তল্লাশি করে পিস্তল ও দুটি গুলি পাওয়া যায়।

তল্লাশির সময় মোহনের এক সহযোগী রাস্তার পাশে খাদে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায় বলে  জানান তিনি।

পুলিশের এই এসআই জানান, গ্রেপ্তার মোহন বেগমগঞ্জ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তিনি র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত বাশার বাহিনী প্রধান আবুল বাশারের ভাগ্নে।

মোহনের বিরুদ্ধে ডাকাতি, পুলিশের উপর হামলাসহ বিভিন্ন ঘটনায় বেগমগঞ্জ থানায় চারটি মামলা রয়েছে, বলেন এসআই শরিফুল।