নোয়াখালীতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওসি বলেন, শনিবার সকালে মেয়েটিকে শাপলা ফুল তুলে দেওয়ার কথা বলে নৌকায় তুলে ধর্ষণ করে সাগর। সন্ধ্যায় মেয়েটি তার বাবা-মাকে ঘটনাটি জানালে রাতেই তারা সাগরের বিরুদ্ধে মামলা করেন। সকালে গ্রামবাসী তাকে আটক করে পুলিশে দেয়।
গ্রেপ্তারের পর সাগরকে আদালতে হাজির করলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
