২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামাতার হাতে শ্বশুর খুনের অভিযোগ

কুষ্টিয়ার মিরপুরে মেয়ের জামাইয়ের কাঠের আঘাতে শ্বশুর নিহত হওয়ার অভিযোগ উঠেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2015, 04:44 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

রোববার উপজেলার ছাতিয়ান ইউনিয়নে ভারইল গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) আখতারুজ্জামান।

নিহত দুলাল বিশ্বাস (৫৬) ওই গ্রামের বাসিন্দা।

ঘটনার পর থেকে দুলালের মেয়ের জামাই নাসির মন্ডল (২৮) পলাতক রয়েছেন।

পুলিশ কর্মকর্তা আখতারুজ্জামান বলেন, দুলাল বিশ্বাসের মেয়ে রুপালী বেগমের সঙ্গে বিয়ে হয় নাসির মন্ডলের। তিন মাস আগে রুপালীকে তালাক দেন নাসির। এ ঘটনায় মামলা করেন রুপালী।

“মামলার পর থেকে তা তুলে নেওয়ার জন্য শ্বশুরকে চাপ দিচ্ছিল নাসির। সকালেও দুলালের বাড়ি গিয়ে মামলা তুলে নেওয়ার কথা বলে।”

এর এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে দুলালকে কাঠ দিয়ে আঘাত করলে মারাত্মক আহত হন দুল্লাল। মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর তার মৃত্যু হয় বলে জানান আখতারুজ্জামান।