২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকার চাপায় তরুণীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রাইভেটকার চাপায় কলেজ পড়ুয়া এক তরুণী নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2015, 03:50 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

রোববার উপজেলার শান্তিনগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সরাইল হাটিহাতা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. শরিফুল ইসলাম জানান।

নিহত তানিয়া আক্তার (১৮) সদর উপজেলার বুধল ইউনিয়নের পশ্চিমপাড় গ্রামের মোহাব্বত আলীর মেয়ে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে সার্জেন্ট শরিফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকাগামী প্রাইভেটকারেরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী তানিয়াকে চাপা দেয়। এতে গুরুতর আহত ওই তরুণীকে ব্রাহ্মণবাড়িয় সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।