২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ইয়াবাসহ নারী আটক

কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2015, 09:51 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

শনিবার সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ পৌর এলাকার নাইট্যং পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান টেকনাফ থানা পুলিশের ওসি আতাউর রহমান খোন্দকার।

আটক নারী রাইজান বেগম (৩৫) টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ার হাসু মিয়ার স্ত্রী।

টেকনাফ থানার ওসি আতাউর রহমান খোন্দকার জানান, রাইজান বেগম একটি পলিথিন ব্যাগ নিয়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের টহল দলের সদস্যদের সন্দেহ হলে তল্লাশি চালানো হয়। এসময় ব্যাগের ভেতর বাজারের সাথে রাখা একটি থলে থেকে ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলেও জানান তিনি।

ওসি জানান, আটক নারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে রোববার আদালতে পাঠানো হবে।