২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর ফোন, স্ত্রীর রোগমুক্তি কামনা

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির রোগমুক্তি কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2015, 09:08 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক ফেইসবুক পোস্টে বলা হয়েছে, “ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির আশু রোগমুক্তি কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”

বাংলাদেশের নড়াইলের মেয়ে শুভ্রা মুখোপাধ্যায় বেশ কিছুদিন ধরেই শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় ভুগছিলেন। গত ৭ অগাস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

রাষ্ট্রপতির স্ত্রী শুভ্রা মুখার্জির অবস্থা ‘অত্যন্ত গুরুতর’ বলে নয়া দিল্লির আর্মি হাসপাতালের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। 

Image
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি

শুভ্রা মুখার্জির অসুস্থতার খবর শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে প্রণব মুখার্জিকে ফোন করেন। প্রায় ২০ মিনিট ফোনালাপকালে শুভ্রা মুখার্জির শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজ-খবর নেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম জানান, এ সময় শেখ রেহেনাও প্রণব মুখার্জির সঙ্গে কথা বলেন ও তার স্ত্রীর আশু রোগমুক্তি কামনা করেন।

শেখ হাসিনার সঙ্গে আলাপকালে প্রণব মুখার্জি জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন।

ইতোমধ্যেই বঙ্গবন্ধুর ‘অসামপ্ত আত্মজীবনী’ পড়েছেন বলে ভারতীয় রাষ্ট্রপতি জানিয়েছেন।

পুরনো খবর:

ভারতের রাষ্ট্রপতির স্ত্রী ‘গুরুতর অসুস্থ’