ভারতের রাষ্ট্রপতির স্ত্রী ‘গুরুতর অসুস্থ’
হাসপাতালে চিকিৎসাধীন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাখ্যায়ের স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়ের অবস্থা ‘অত্যন্ত গুরুতর’ বলে জানা গেছে।
মঙ্গলবার দেশটির সেনা হাসপাতাল সূত্র এই তথ্য জানিয়েছে।
শুভ্রা মুখোপাধ্যায় বেশ কিছুদিন ধরেই শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় ভুগছিলেন। তাকে শুক্রবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালসূত্র আইএএনএসকে জানিয়েছে, “তার অবস্থা অত্যন্ত গুরুতর। এই মুহূর্তে এটাই আমরা বলতে পারি।”
রাষ্ট্রপতির স্ত্রী একজন হৃদরোগী। বর্তমানে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে।
