২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে এক ব্যক্তির লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2015, 03:45 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

শনিবার দুপুরে উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ থানার ওসি আতাউর রহমান খোন্দকার।

আনুমানিক ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেন নি তিনি।

ওসি আতাউর বলেন, বেলা ১১টার দিকে এলাকাবাসী  মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।