২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ৩৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

ঢাকার শ্যামবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সূত্রাপুর থানা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2015, 10:06 AM

Updated : 25 Apr 2022, 01:44 PM

বৃহস্পতিবার রাতে শ্যামবাজারের ফরাশগঞ্জ এলাকা থেকে ৩৯ হাজার ইয়াবাসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম জানান।

তবে গ্রেপ্তার মোহাম্মদ সাব্বির হোসেনের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তিনি দেননি।

মুনতাসিরুল ইসলাম বলেন, শুক্রবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।