২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

চট্টগ্রামের হালিশহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2015, 07:49 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

বৃহস্পতিবার দুপুরে নগরীর হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকায় মনির হোসেন (১৮) তড়িতাহত হন বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ ফাঁড়ি পুলিশের নায়েক মো. হামিদ জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি ভবনে শ্রমিকরা কাজ করছিলেন।

“এসময় ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে ছোঁয়া লেগে ছিটকে নিচে পড়ে যায় মনির।”

স্থানীয় লোকজন ও তার সহকর্মীরা মনিরকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।