২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে ট্রাকচাপায় প্রকল্প কর্মকর্তা নিহত

পঞ্চগড় সদর উপজেলায় ট্রাক চাপায়  এক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন তার অফিস সহকারী।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2015, 07:41 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

বৃহস্পতিবার উপজেলার প্রধান ডাকঘরের সামনে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি মমিনুল ইসলাম।

নিহত ইউনুস আলী সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নান্দেরাই গ্রামে।

আহত বিজয় কুমার সিংহকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ট্রাক চালকের সহকারী কায়েস মাসুমকে (২৫) আটক করা হয়েছে বলে জানান ওসি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বলেন, ইউনুস আলী ও বিজয় কুমার মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। মোড় ঘোরার সময় ট্রাকটি তাদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইউনুসকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার ট্রাকসহ চালকের সহকারীকে আটক করা হয়েছে।