২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যামনেস্টির পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার

বগুড়ায় বসে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বাংলাদেশ প্রধান হিসেবে পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন।   

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2015, 11:27 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

গ্রেপ্তার আনোয়ার রহমান সুমন (৩৭) জেলা শহরের জলেশ্বরীতলা এলাকার ডা. আক্কাছ আলী ও আওয়ামী লীগ নেত্রী আছিয়া আক্কাছ রানীর ছেলে।

বুধবার দুপুরে শহরের সাতমাথার সপ্তপদী মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-১২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, “সুমন বিভিন্ন সময় নিজের নাম ও পরিচয় গোপন করে নানা ধরনের প্রতারণা করে আসছিল। সে নিজেকে মি. রোমান পরিচয় দিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এর কান্ট্রি ডিরেক্টর বলে দাবি করত।”

বিভিন্ন অভিযোগ পাওয়ার পর র‌্যাব-১২ এর বগুড়া ক্যাম্পের একটি টহল দল অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করে।

বগুড়া সদর থানার ওসি আবুল বাসার জানান, সুমনের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে।