২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে চবিতে মানববন্ধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2015, 09:16 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

বুধবার বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানায় সংগঠনের নেতারা।

মানববন্ধনে চবি ছাত্রলীগ সভাপতি আলমগীর টিপু বলেন, “যারা স্বাধীন বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাসী ছিলেন না তারাই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে, যাতে সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে না পারে।” 

স্বাধীনতার ৪৪ বছর পর দেশে যুদ্ধাপরাধীদের বিচারকাজ শুরু হওয়ায় জনগণের মনে আশার সঞ্চার হয়েছে বলেও জানান বক্তারা।

চবি ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর সভাপতিত্বে মানবন্ধনে সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন।