২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে স্কুল ছাত্রের আত্মহত্যা

রাজধানীর কাফরুলে মায়ের সঙ্গে অভিমান করে এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2015, 06:33 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

মৃত মো. হেলাল হোসেন রবিন (১৬) দক্ষিণ কাফরুলের বিদ্যাপিঠ মডেল স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিলেন।

বুধবার দুপুরে রবিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান।

রবিনের মা সাবিনা বেগম হাসপাতালে সাংবাদিকদের বলেন, “লেখাপড়া নিয়ে বকাঝকা করায় দুপুরে দক্ষিণ কাফরুলের আমতলার বাসায় ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে ঝুলে পড়ে রবিন।”

এক ভাই এক বোনের মধ্যে ছোট ছিল রবিন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলায়।