নাশকতার মামলায় জামায়াত নেতা কারাগারে
জয়পুরহাটে নাশকতার মামলার এক আসামি জামায়াত নেতাকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।
বুধবার দুপুরে জয়পুরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল্লাহ আল আমীন ভূইয়া এ আদেশ দেন।
নাশকতার মামলার ওই আসামি মোস্তাফিজুর রহমান পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামের আব্দুস ছালামের ছেলেও উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি।
জয়পুরহাটের পাবলিক প্রসিকিউটর নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, মোস্তাফিজুর নাশকতার একটি মামলায় উচ্চ আদালত থেকে থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়া বুধবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে বিচারক তা মঞ্জুর না করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
