২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ১০ হাজার ইয়াবাসহ তরুণ আটক

রাজধানীর কলাবাগানে একটি বাসা থেকে ১০ হাজার ইয়াবাসহ এক তরুণকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2015, 12:29 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

আটক ওয়ালী হাসান দীপ্তর বয়স ১৯ বছর।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার এস এম জাহাঙ্গীর আলম সরকার বলেন, “সোমবার বিকালে কলাবাগানের ওয়েস্টিন স্ট্রিটের ‘মাসুম অর্কিড’ নামের ওই ভবনের একটি ফ্ল্যাট থেকে দীপ্তকে আটক করা হয়।”

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বললেও বিস্তারিত তথ্য দিতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।