২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় দুর্ঘটনায় ট্রাকের চালক-সহকারী নিহত

গাইবান্ধার সাদুল্লাপুরে বাসের সঙ্গে সংঘর্ষে একটি ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন, আহত হন বাসের অন্তত আট যাত্রী।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2015, 03:42 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

সোমবার ঢাকা-রংপুর মহাসড়কে বত্রিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চালক জাহেদুল ইসলাম (৩০) ও তার সহকারী  মিজান মিয়া (২৫)।

আহতদের গাইবান্ধার পলাশবাড়ী ও রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সাদুল্লাপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী রোমার এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়।

এতে ট্রাকের চালক, তার সহকারী ও বাসে থাকা আট যাত্রী আহত হন বলে তিনি জানান।

পুলিশ স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে পলাশবাড়ী ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি এনামুল হক প্রধান জানান, বেলা সাড়ে ১২টার দিকে ট্রাকফরিদপুরে মাইক্রোবাসের ধাক্কায় নারী ও শিশু নিহত চালক ও সহকারী হাসপাতালে মারা গেছেন।

তাদের লাশ গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, বাস ও ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।