রাঙ্গুনিয়ায় যুবকের লাশ উদ্ধার
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরের দিকে রাঙামাটির কাউখালী ও রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী ইছামতি খালের কাছে লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় বলে রাঙ্গুনিয়া থানার ওসি হুমায়ন কবির জানান।
নিহত যুবকের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩২ থেকে ৩৫ বছরের মধ্যে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
ওসি হুমায়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “মৃতের পরনে প্রিন্টের শার্ট ও লুঙ্গি রয়েছে, তবে শরীরে আঘাত বা অন্য কোনো ধরনের চিহ্ন পাওয়া যায়নি।”
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
