২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী তুরস্ক দূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত হুসেইন মুফতোগুল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2015, 09:13 PM

Updated : 22 Aug 2022, 12:56 PM

বুধবার বিকালে বিদায়ী দূত বঙ্গভবনে আসেন বলে জানান রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বিদায়ী রাষ্ট্রদূতকে তার দায়িত্ব পালনকালে বাংলাদেশ-তুরস্ক দ্বি-পক্ষীয় সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানান।”

রাষ্ট্রপতি এ সময় তৈরি পোশাক ও ওষুধ শিল্পে যৌথ বিনিয়োগের আহ্বান জানান।

বিদায়ী দূত এ সময় তার দেশের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জানিয়ে বিনিয়োগ বাড়াতে টার্কিস ইন্টারন্যাশনাল কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সির (টিআইকেএ) একটি আঞ্চলিক কার্যালয় বাংলাদেশে স্থাপন করা হয়েছে বলেও রাষ্ট্রপতিকে অবহিত করেন বলে জানান প্রেস সচিব।

রাষ্ট্রপতি ও বিদায়ী দূত দুজনেই দুই দেশের বন্ধন জোরদারে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন বলে জানান সচিব।