গোপালগঞ্জে ভ্যান চালকের লাশ উদ্ধার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার উপজেলার শ্রীরামকান্দি মধ্যপাড়ার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে টুঙ্গিপাড়া থানার ওসি মো. মাহামুদুল হক জানিয়েছেন।
নিহত আবুল হোসেন শেখ টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি উত্তরপাড়া গ্রামের মৃত ময়েন উদ্দিন শেখের ছেলে।
ওসি মাহামুদুল হক বলেন, “আবুল হোসেন রোববার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেন নি। সোমবার শ্রীরামকান্দি মধ্যপাড়া গ্রামের একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।”
