২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীতে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2015, 07:23 PM

Updated : 22 Aug 2022, 12:52 PM

উপজেলার শীলকূপ আদর্শ গ্রাম থেকে শুক্রবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- জাগের হোসেন বাবলু (২৬), আতাউর রহমান ওরফে জ্যাকব (৩০) ও নুরুল ইসলাম ওরফে পুতুল (৪০)।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “গভীর রাতে শীলকূপ আদর্শ গ্রাম এলাকায় ১৫/২০ জন লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এই সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

“এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও স্থানীয়দের সহাযোগিতায় এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।”

এসময় তাদের কাছ থেকে দুটি বন্দুক, তিন রাউন্ড কার্তুজ ও একটি মুখোশ উদ্ধার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।