২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলের রাজশাহী স্টেশন সুপার বরখাস্ত

টিকিট বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগে রাজশাহী রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট আবদুল করিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2015, 10:11 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

শুক্রবার সন্ধ্যায় পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাজশাহী রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট আবদুল করিমকে টিকিট বাণিজ্য, সময়মতো অফিসে না আসা, স্টাফদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ সংক্রান্ত একটি চিঠি সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের প্রধান কার্যালয় থেকে ফ্যাক্সযোগে তার কাছে এসেছে, শনিবার এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান খায়রুল আলম।