২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় ‘টেন্ডারবাজকে’ আটক করেছে র‌্যাব

রাজউক ভবন এলাকা থেকে ছয় ‘টেন্ডারবাজ’কে হাতেনাতে আটক করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2015, 12:17 AM

Updated : 22 Aug 2022, 12:52 PM

আটকরা হলেন- মিজানুর রহমান মানিক (৫৬), মো. সেলিম (৫০), খায়রুল আলম তুহিন (৩৭), মো. রাসেল (২৯), গাজী মাঝহারুল ইসলাম (৫৭) ও কাজী সোহেল (৩৮)।

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে রাউজক ভবনের সামনে থেকে তাদের আটক করা হয় বলে র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে রাজউকের  ‘কন্সট্রাকশন অব ইন্টারনাল রোড অ্যান্ড সারফেইস ড্রেইন এট ডিফরেন্ট সেক্টরস অব পূর্বাচল নিউ টাউন’ প্রকল্পের টেন্ডার খোলার সময় ‘অপ্রীতিকর’ ঘটনা ঘটতে পারে।

“র‌্যাব সেখানে গিয়ে ১৫/২০ জনসহ কিছু টেন্ডারবাজকে টেন্ডার ওপেনিং কমিটি ও পুলিশের সামনে থেকে জোর করে টেন্ডার ফাইলগুলি সরিয়ে নেওয়ার চেষ্টা করতে দেখতে পায় এবং ছয়জনকে হাতেনাতে আটক করে।”