২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৮০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম বন্দর থানার নিমতলা বিশ্বরোড থেকে ৮০ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা একই কারণে আগেও গ্রেপ্তার হয়েছিলেন বলে র‌্যাব জানিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2015, 12:11 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মিফতা উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে একটি পিকআপ তল্লাশি করে নেশার বড়িগুলো পাওয়া যায়। পরে ওই গাড়িতে থাকা দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজনের নাম পরিচয় জানানো হয়নি। তবে তারা চট্টগ্রামের ‘ইয়াবা চোরাকারবারী’ জাহিদুল ইসলাম আলোর সহযোগী বলে মিফতা উদ্দিন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গত বছরের ২৬ ডিসেম্বর দুই লাখ ১৫ হাজার ইয়াবা এবং অস্ত্রসহ আলোকে গ্রেপ্তারের সময় এ দুইজনকেও গ্রেপ্তার করা হয়েছিল। জামিনে ছাড়া পেয়ে আবারও তারা এ কাজে জড়িয়ে পড়ে।”  

এ বিষয়ে সংবাদ সম্মেলন করে পরে বিস্তারিত জানানো হবে বলেও র‌্যাব কর্মকর্তা জানান।