২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2015, 09:22 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

বুধবার বিকেলে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইমান আলী সেখ আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, মাহমুদপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে শাহীন আলম বাবু (৩৫)।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পেশকার তরিকুল ইসলাম জানান, শাহীন আলম বাবু পাবনার হেমায়েতপুর গ্রামের চাঁদ আলীর মেয়ে মুন্নী আকতারকে (২৫)বিয়ে করেন।

এরপর থেকেই পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে ২০১৩ সালের ৮ জুন নিজ বাড়িতে মুন্নীকে গলাটিপে হত্যা করেন শাহীন।

এ ঘটনায় মুন্নীর বাবা চাঁদ আলী সিরাজগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।