বিয়ারিং প্যাড দুর্ঘটনা: আবুল কালামের স্ত্রীকে চাকরি দিচ্ছে ডিএমটিসিএল
“উনার (আইরিন আক্তার পিয়া) যে যোগ্যতা আছে, এখন আপাতত সেই যোগ্যতা অনুযায়ী একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছি।”
ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত যুবক আবুল কালামের স্ত্রীকে চাকরি দিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড–ডিএমটিসিএল।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবুল কালামের স্ত্রী আইরিন আক্তার পিয়াকে দ্রুত একটি চাকরি দেওয়ার চেষ্টা করছেন তারা।
“উনার (আইরিন আক্তার পিয়া) যে যোগ্যতা আছে, এখন আপাতত সেই যোগ্যতা অনুযায়ী একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছি। এরপর উনি যদি আরও বড় ডিগ্রি অর্জন করতে পারেন, সে সময় তার যোগ্যতা অনুযায়ী আরও বড় পদে চাকরি দেওয়া হবে। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়াটা শেষ করতে।”
রোববার দুপুরে ফার্মগেট এলাকায় ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় মেট্রোরেল স্টেশনের পিলারের ওপর থেকে বিয়ারিং প্যাড খুলে মাথায় পড়লে ঘটনাস্থলেই মারা যান ৩৫ বছর বয়সী আবুল কালাম।
সরকার তার পরিবারকে নগদ পাঁচ লাখ টাকা এবং পরিবারের একজনকে চাকরি দেওয়ার আশ্বাস দেয়। সেই সঙ্গে দুর্ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
পুরনো খবর
