২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম রেল স্টেশনে দুদকের হানা

আন্তঃনগর মহানগর এক্সপ্রেসেও অভিযান চালান দুদক দলের সদস্যরা।

চট্টগ্রাম রেল স্টেশনে দুদকের হানা
চট্টগ্রাম রেল স্টেশনে দুদকের অভিযান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2025, 09:00 PM

Updated : 26 Aug 2026, 12:48 PM

যাত্রী সেবায় হয়রানি, বিনা টিকিটে যাত্রী পরিবহন, অতিরিক্ত অর্থ নিয়ে টিকিট বিক্রিসহ বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে চট্টগ্রাম রেল স্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুপুরে দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।

দুদক দলের সদস্যরা ছদ্মবেশে টহল দেওয়ার পাশাপাশি আন্তঃনগর মহানগর এক্সপ্রেসে অভিযান চালান।

দুদক কর্মকর্তা সায়েদ আলম বলেন, তারা ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে’ রেল স্টেশনে অভিযান চালিয়েছেন। এসময় ঘুষ নিয়ে টিকেট দেওয়া, যাত্রী হয়রানি, এটেন্ডেন্টের স্ট্যান্ডিং টিকেট বিক্রি এবং অতিরিক্ত দামে টিকেট বিক্রিসহ বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখেছেন।

তিনি বলেন, অভিযান চলাকালে আরএনবি সদস্যদের এসব কাজে যুক্ত থাকার অভিযোগ পাওয়া যায়। ঘটনার সঙ্গে যুক্তদের  বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগের প্রধানকে বলা হয়েছে।