১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সেনাপ্রধান চীনে গেলেন

এই সফরে তিনি সামরিক বাহিনীর ‘সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় সহযোগিতা উন্নয়নের’ লক্ষ্যে মতবিনিময় করবেন বলে জানিয়েছে আইএসপিআর।

সেনাপ্রধান চীনে গেলেন
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2025, 10:31 AM

Updated : 26 Aug 2026, 01:37 PM

ছয় দিনের সরকারি সফরে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

বৃহস্পতিবার সকালে তিনি চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, সফরকালে সেনাপ্রধান চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সামরিক বাহিনীর ‘সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় সহযোগিতা উন্নয়নের’ লক্ষ্যে মতবিনিময় করবেন।

সফর শেষে আগামী ২৭ অগাস্ট দেশে ফেরার কথা রয়েছে সেনাপ্রধানের।