ঢাকা ছেড়ে দেশের পথে ব্রুনেইয়ের সুলতান বলকিয়াহ
বিদায় মুহূর্তে ব্রুনেইয়ের সুলতানের হাতে ঢাকা সফরের ছবি নিয়ে তৈরি অ্যালবাম তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশের পথে রওনা হয়েছেন ব্রুনেই দারুসসালামের সুলতান হাসানাল আল বলকিয়াহ।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সুলতানকে বহনকারী বিশেষ বিমান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
বিমানমন্দরে ব্রুনেইয়ের সুলতান বলকিয়াহকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বিদায় মুহূর্তে ব্রুনেইয়ের সুলতানের হাতে ঢাকা সফরের ছবি নিয়ে তৈরি অ্যালবাম তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে শনিবার দুপুরে ঢাকায় পৌঁছান সুলতান বলকিয়াহ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
সুলতানের সফরের দ্বিতীয় দিনে রোববার বিকালে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠক হয়। সেখানে বাংলাদেশের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুই সরকার প্রধানের উপস্থিতিতে সরাসরি বিমান যোগাযোগ চালু, জনশক্তি রপ্তানি, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম সরবরাহে সহযোগিতা বাড়াতে ব্রুনেই দারুসসালামের সঙ্গে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারকে সই করে বাংলাদেশ।
আরও পড়ুন
