২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার, দুই প্লাটুন বিজিবি মোতায়েন

সচিবালয়ের প্রবেশমুখে অবস্থান নেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2024, 05:03 AM

Updated : 26 Aug 2026, 11:12 AM

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের একটি ভবনে আগুন লাগার পর ওই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

বুধবার রাত পৌনে দুইটার পর আগুন লাগার খবর পেয়ে দুই মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে পৌঁছে কাজ শুরু করেন। সচিবালয়ের প্রবেশমুখে অবস্থান নেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। 

এবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরও সেখানে মোতায়েন করা হয়।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, সচিবালয়ে আগুনের ঘটনায় উদ্ধারকাজে সহায়তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।