১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সামাজিক মাধ্যমে সেনাপ্রধানের কোনো অ্যাকাউন্ট নেই

ভুয়া অ্যাকাউন্টের পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2024, 05:35 PM

Updated : 26 Aug 2026, 10:25 AM

সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের ছবি ও পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হচ্ছে, সেই সব অ্যাকাউন্ট ভুয়া বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।

বৃহস্পতিবার এক বার্তায় সংস্থাটি বলেছে, “সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের ব্যক্তিগত কোনো অ্যাকাউন্ট নেই।"

এ বিষয়ে সতর্ক থাকতে জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে ওই বার্তায়।