২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল সোকা বিশ্ববিদ্যালয়

সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মানসূচক ডিগ্রি দেওয়া হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2025, 03:52 PM

Updated : 10 Sep 2026, 12:43 PM

বআংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়।

সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে শুক্রবার অধ্যাপক ইউনূসকে এই সম্মানসূচক ডিগ্রি দেওয়া হয় বলে বাসস জানিয়েছে। 

এদিন মুহাম্মদ ইউনূস টোকিওর সোকা বিশ্ববিদ্যালয়ে বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশে বক্তব্য দেন। 

অনুষ্ঠানে সোকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সুজুকিও বক্তব্য রাখেন।

প্রধান উপদেষ্টা চার দিনের সফরশেষে শনিবার সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টোকিও ত্যাগ করবেন এবং সিঙ্গাপুর হয়ে রাতেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

মুহাম্মদ ইউনূস গত ২৭ মে জাপানে চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছান।