০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

৪০তম বিসিএস: পুলিশ ক্যাডারের প্রথমসহ ৬ জন অপসারিত

এলোমেলোভাবে হাঁটার অভিযোগে গত ১৫ ডিসেম্বর ২৫ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে শোকজ করা হয়েছিল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2025, 04:22 PM

Updated : 10 Sep 2026, 12:33 PM

চল্লিশতম বিসিএসের ছয় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে অপসারণ করা হয়েছে, যাদের মধ্যে একজন পুলিশ ক্যাডারে প্রথম হয়েছিলেন।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে তাদেরকে অপসারণের কথা জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর ধারা ৬ (২) এ- মোতাবেক তাদের চাকরি থেকে অপসারণ করা হল।

ওই ধারায় বলা হয়েছে, সরাসরি নিয়োগের ক্ষেত্রে নিয়োগের অবসান করাতে পারবে সরকার।

অপসারিতরা হলেন- কাজী ফাইজুল করীম, আশরাফউজ্জামান, মানস কির্ত্তনীয়া, শাম্ভু রায়, সোহেল রহমান ও সঞ্জীব দেব। 

তাদের মধ্যে ফাইজুল ৪০তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম হয়েছিলেন। তিনি কুয়েটের ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।

শেখ হাসিনার সরকার পতনের আগ মুহূর্তে নিয়োগ পাওয়া ৮০৩ জন এসআই এবং ৬৭ জন এএসপির নিয়োগ অবিলম্বে বাতিলের দাবিতে গত ১৭ অক্টোবর সংবাদ সম্মেলন করেছিল বিএনপি। এরপর দুই দফা প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত হয়েছে।

পরে ১৫ ডিসেম্বর এলোমেলোভাবে হাঁটার অভিযোগে ২৫ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে শোকজ করা হয়। তার দুই মাস বাদে ছয়জনকে অপসারণ করা হলো।

প্রশিক্ষণে 'এলোমেলো হাঁটা', ২৫ এএসপিকে শোকজ

সারদায় ৪০তম ব্যাচের এএসপি-এসআই ক্যাডেটদের কুচকাওয়াজ স্থগিত

৪০তম বিসিএস: শিক্ষানবিশ এএসপিদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত