১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় কমিটি

এই কমিটি জেলা কমিটির কাছ থেকে পাওয়া সুপারিশগুলো পরীক্ষা-নিরীক্ষা করবে এবং প্রত্যাহারযোগ্য মামলা চিহ্নিত করে তালিকা প্রস্তুত ও প্রত্যাহারের কার্যক্রম নেবে।

‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় কমিটি
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে আহ্বায়ক করে গঠিত এ কমিটিতে মোট ৬ জনকে সদস্য করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2026, 05:29 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারে নতুন একটি কেন্দ্রীয় কমিটি করেছে সরকার। 

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে আহ্বায়ক করে গঠিত এ কমিটিতে মোট ৬ জনকে সদস্য করা হয়েছে।

রোববার এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন অনুবিভাগের অতিরিক্ত বা যুগ্ম সচিব, স্বরাষ্ট্রের আইন-১ অধিশাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আইন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি এই কমিটির সদস্য হবেন। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-১ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

কার্যপরিধিতে বলা হয়েছে, এই কমিটি জেলা কমিটির কাছ থেকে পাওয়া সুপারিশগুলো পরীক্ষা-নিরীক্ষা করবে এবং প্রত্যাহারযোগ্য মামলা চিহ্নিত করে তালিকা প্রস্তুত ও প্রত্যাহারের কার্যক্রম নেবে। 

গত মাসে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ‘রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায়’ ২ হাজার ৮টি মামলা প্রত্যাহার করেছে।

বিগত অন্তরবর্তী সরকারের সময় এই মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ওই সরকারের সময়কার ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

এসব মামলার বেশির ভাগই হয়েছে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর বিরুদ্ধে।

পুরনো খবর

আরো সহস্রাধিক মামলা প্রত্যাহার