১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

কলকাতায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু

“রোটনের মরদেহ রোববার সকালে ঢাকায় নেওয়ার কথা রয়েছে,” বলেন কলকাতায় থাকা আওয়ামী লীগের এক নেতা।

কলকাতায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু

মাহফুজুল হায়দার চৌধুরী রোটন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Oct 2026, 05:16 PM

Updated : 10 Oct 2026, 05:16 PM

ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন; বয়স হয়েছিল ৪৮।

কলকাতার অ্যাপোলো হাসপাতালে শনিবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয় বলে সেখানে অবস্থান করা সংগঠনটির সাবেক সভাপতি লিয়াকত শিকদার জানিয়েছেন।

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। ছয় দিন আগে তাকে অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে নেওয়া হয় বলে রোটনের স্ত্রী আরেফা সুলতানা জানিয়েছেন।

রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। চিকিৎসার জন্য দুই বছরের বেশি সময় ধরে কলকাতায় অবস্থান করছিলেন তিনি।

ছাত্রলীগের পর রোটন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় হন। ২০২১ সালে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য মনোনীত হন তিনি।

তার মরদেহ ঢাকায় নেওয়া হবে বলে জানিয়েছেন কলকাতায় অবস্থান করা আওয়ামী লীগের নেতারা। এজন্য বাংলাদেশ দূতাবাসের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করা হয়েছে বলেও তারা জানিয়েছেন।

কলকাতায় থাকা আওয়ামী লীগের এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোটনের মরদেহ রোববার সকালে ঢাকায় নেওয়ার কথা রয়েছে।

রোটনের এক বছর বয়সের জমজ ছেলে রয়েছে।