১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সংসদ নির্বাচন: ৩০০ নির্বাচনি ‘অনুসন্ধান কমিটি’

এই কমিটি মাঠ পর্যায়ে ভোটের অনিয়ম অনুসন্ধান ও বিচার কার্যক্রম পরিচালনা করবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2025, 11:47 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনপূর্ব  অনিয়ম তদন্ত করে ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে ৩০০ অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করল নির্বাচন কমিশন।

রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন-ইসি সচিবালয়।

কমিটির কার্যক্রম তুলে ধরে রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্টদের কাছে তা পাঠানো হয়েছে। 

নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি মাঠ পর্যায়ে ভোটের অনিয়ম অনুসন্ধান ও বিচার কার্যক্রম পরিচালনা করবে। এজন্য সংশ্লিষ্টদের সহায়তার নির্দেশ দিয়েছে কমিশন।

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন রেখে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছে ইসি।

ইতোমধ্যে নির্বাচন কমিশন ভোটের আগাম প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে। এছাড়া আচরণবিধি মেনে জাতীয়, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্দেশনা দিয়েছে।

নির্বাচনের তফসিল অনুযায়ী, ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা প্রচারে নামতে হবে।

আগের খবর:

এবার সব আসনেই ইসির 'অনুসন্ধান কমিটি'

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ সিইসির

ভোট: শুক্রবার মাঠে নামছেন সহস্র নির্বাহী হাকিম