১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জরিমানা করার ক্ষমতা বাড়িয়ে গ্রাম আদালত (সংশোধন) বিল সংসদে উত্থাপন

বিলের তফসিলে সাত ধরনের দেওয়ানি মামলা গ্রাম আদালতে নিষ্পত্তি করা হবে উল্লেখ করা হয়েছে। 

জরিমানা করার ক্ষমতা বাড়িয়ে গ্রাম আদালত (সংশোধন) বিল সংসদে উত্থাপন

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2024, 06:32 PM

Updated : 05 Mar 2024, 06:32 PM

জরিমানা ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করে গ্রাম আদালত (সংশোধন) বিল,২০২৪ সংসদে উত্থাপন করা হয়েছে।

মঙ্গলবার সংসদে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বিলটি উত্থাপন করেন।

পরে বিলটি পরীক্ষা করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলে বলা হয়েছে, একজন চেয়ারম্যান এবং উভয়পক্ষ মনোনীত দুজন করে মোট পাঁচজন সদস্য নিয়ে গ্রাম আদালত গঠন করা হবে। প্রত্যেক পক্ষ কর্তৃক মনোনীত দুজন সদস্যের মধ্যে একজন সদস্যকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য হতে হবে।

ফৌজদারী ও দেওয়ানি মামলার সঙ্গে কোনো নারীর স্বার্থ জড়িত থাকলে সংশ্লিষ্ট পক্ষ সদস্য মনোনয়নের ক্ষেত্রে একজন নারীকে সদস্য হিসাবে মনোনয়ন দেবে।

পুরানো খবর:

গ্রাম আদালতের জরিমানা করার ক্ষমতা বাড়ছে

চারজন সদস্যের উপস্থিতিতে গ্রাম আদালতের সিদ্ধান্ত দুই-দুই ভোটে অমীমাংসিত হলে চেয়ারম্যান নির্ণায়ক ভোট দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

বিলের তফসিলে সাত ধরনের দেওয়ানি মামলা গ্রাম আদালতে নিষ্পত্তি করা হবে উল্লেখ করা হয়েছে।