২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলে ১৩ বিএনপিকর্মীর মৃত্যুর কারণ কী? আবেদন নিষ্পত্তির নির্দেশ

কারা কর্তৃপক্ষের কাছে করা আবেদন নিষ্পত্তির আদেশ চেয়ে গত ১১ ফেব্রুয়ারি রিট আবেদন করা হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2024, 08:27 PM

Updated : 26 Aug 2026, 09:40 AM

দেশের বিভিন্ন কারাগারে বিএনপির ১৩ নেতাকর্মীর মৃত্যুর তথ্য জানতে করা আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাই কোর্ট। 

মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

আইনজীবী কায়সার কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা, রাজশাহী, রংপুর ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন কারাগারে বিএনপির ১৩ নেতাকর্মী মারা গেছেন। এসব মৃত্যু নিয়ে দেশে বিভিন্ন গণমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এর প্রতিবেদন সংযুক্ত করে রিট আবেদন করেছি। আবেদনে কারাগারে নেওয়া ব্যক্তিদের রেকর্ড চেয়েছি। 

কারাগারে ১৩ বিএনপিকর্মীর মৃত্যু: তদন্ত চেয়ে হাই কোর্টে আবেদন

“সেই আবেদন নিষ্পত্তি না করায় বিবাদীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করেছিলাম। আদালত আবেদনটি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।” 

কারা কর্তৃপক্ষ বরাবর এই করা আবেদন নিষ্পত্তির আদেশ চেয়ে গত ১১ ফেব্রুয়ারি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাই কোর্ট বেঞ্চে এ রিট আবেদন করা হয়। 

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এ রিট মামলা দায়ের করেন। এতে স্বরাষ্ট্র সচিব ও আইজি প্রিজন্সসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।