বুড়িগঙ্গায় ভাসছিল বৃদ্ধের লাশ
“তার নাম পরিচয় জানা-যায়নি। তবে ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধ ভবঘুরে ধরণের কেউ হতে পারেন।”
ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে আনুমানিক ৭০ বছর বয়সী এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল সোয়া ১০টার দিকে অজ্ঞাতপরিচয় ওই পুরুষের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নৌ পুলিশের সদরঘাটন থানার ওসি মো. সোহাগ রানা বলেন, ১৬ নম্বর পন্টুনের কাছে নদীতে লাশটি ভাসতে দেখে লোকজন থানায় খবর দেয়।
“তার নাম পরিচয় জানা-যায়নি। তবে ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধ ভবঘুরে ধরণের কেউ হতে পারেন। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।”
মৃতের পরিচয় শনাক্তে সিআইডিকে খবর দেওয়া হয়েছে বলে জানান সোহাগ রানা।
