১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাম: মারা গেছে আরো ৯ শিশু, ৩৫০ ছাড়াল মৃত্যু

সারাদেশে গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮৯ জনের শরীরে ভাইরাসজনিত ছোঁয়াচে এই রোগ শনাক্ত হয়েছে।

হাম: মারা গেছে আরো ৯ শিশু, ৩৫০ ছাড়াল মৃত্যু
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2026, 04:46 PM

Updated : 26 Aug 2026, 03:34 PM

দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে তিনজন এবং হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। 

এ সময়ে নতুন করে ৪৮৯ জনের শরীরে ভাইরাসজনিত ছোঁয়াচে এই রোগ শনাক্ত হয়েছে।

সারাদেশে গেল ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে ৬১ শিশুর মৃত্যুর তথ্য শনিবার স্বাস্থ্য অধিদপ্তর দিয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে ২৯১ জন মারা গেছে।

বুলেটিনে বলা হয়েছে, এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১৩৫ জন ঢাকা বিভাগে মারা গেছে; আর ৭৮ জন রাজশাহী বিভাগের। এর পরেই রয়েছে চট্টগ্রাম বিভাগ, সেখানে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২৫, খুলনায় ১৮ জন ও বরিশালে ১২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় ৯৪৬ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে; তাদের মধ্যে ৭৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৫৩ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ১ জন ভর্তি হয়েছে রংপুরে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৬৫৬। এদের মধ্যে ৬ হাজার ৯৭৯ জনের হাম শনাক্ত হয়েছে।