১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

স্বামী-সন্তানসহ সাবেক এমপি হেনরীর দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা

এর আগে গত ১৯ সেপ্টেম্বর তাদের ৬০ দিনের জন্য দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2024, 08:09 PM

Updated : 26 Aug 2026, 10:59 AM

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী, তার স্বামী শামীম তালুকদার ও মেয়ে মুনতাহা রিদায়ী লামের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। 

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। 

এদিন মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ তাদের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। 

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। 

গত ৩০ সেপ্টেম্বর মৌলভীবাজারের সোনাপুর থেকে হেনরী ও তার স্বামী শামীম তালুকদার লাবুকে গ্রেপ্তার করে র‌্যাব। 

পরে তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এর আগেই গত ১৯ সেপ্টেম্বর তাদের ৬০ দিনের জন্য দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত।