২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার সভাপতিত্বে বঙ্গবন্ধু ট্রাস্টের সভা

শেখ হাসিনা ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম চালিয়ে নিতে বেশ কিছু নির্দেশনা দেন।

শেখ হাসিনার সভাপতিত্বে বঙ্গবন্ধু ট্রাস্টের সভা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সভায় সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2022, 12:32 AM

Updated : 01 Dec 2022, 12:32 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নিয়মিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে গণভবনে এই সভা হয় বলে সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব কে এম শাখাওয়াত মুন।

তিনি বলেন, বোর্ড অব ট্রাস্টিজের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধানমন্ত্রী ট্রাস্টের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ খবর নেন এবং ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম চালিয়ে নিতে বেশ কিছু নির্দেশনা দেন।

ট্রাস্টের সদস্য নুর-ই-আলম চৌধুরী লিটনসহ অন্য সদস্যরা এ সময় সভায় উপস্থিত ছিলেন।