২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একযোগে ইসির আরও ৬১ কর্মকর্তা বদলি

তাদেরকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হয়েছে।

একযোগে ইসির আরও ৬১ কর্মকর্তা বদলি
নির্বাচন ভবন

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2025, 08:52 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসি সচিবালয় ও মাঠ পর্যায়ের আরও ৬১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

তাদের মধ্যে উপসচিব পদমর্যাদার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রয়েছেন ১২ জন। বাকিরা ইসি সচিবালয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তা।

বৃহস্পতিবার পৃথক বদলির আদেশে তাদেরকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হয়েছে।

এদিন তিনটি আলাদা অফিস আদেশে তাদের বদলি করা হয়।

এর আগে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর বছরের শুরুতে নির্বাচন কমিশন সচিবালয়ের কেন্দ্রীয় ও মাঠপর্যায়ে বড় রদবদল করা হয়েছিল। সেদিন একদিনে কর্মস্থল পরিবর্তন করা হয় ৬২ কর্মকর্তার।

এরপর ১৫ জুলাই ৫১ উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং ২৭ জুলাই ৭১ জন কর্মকর্তার কর্মস্থল বদল করা হয়। 

দুই সপ্তাহে ইসির শতাধিক নির্বাচন কর্মকর্তা বদলি