১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দুই সপ্তাহে ইসির শতাধিক নির্বাচন কর্মকর্তা বদলি

রোববার একদিনে ৭১ জন কর্মকর্তার কর্মস্থল পরিবতন করা হয়েছে।

দুই সপ্তাহে ইসির শতাধিক নির্বাচন কর্মকর্তা বদলি
ফাইল ছবি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2025, 08:57 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন সচিবালয়ের কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের রদবদল শুরু হয়েছে। 

রোববার একদিনে ৭১ জন কর্মকর্তার কর্মস্থল পরিবতন করা হয়েছে। তাদের মধ্যে একজন সহকারী সচিব পদ মর্যাদার। বাকি ৭০ জনই উপজেলা নির্বাচন কর্মকর্তা।

বদলি হওয়া কর্মকর্তাদের ৩ অগাস্টের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হওয়ার কথা বলা হয়েছে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে।

এ নিয়ে দুই সপ্তাহে ১২২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

তার আগে ১৫ জুলাই ৫১ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করা হয়। যারা ২৩ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়েছেন।

এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর বছরের শুরুতে নির্বাচন কমিশন সচিবালয়ের কেন্দ্রীয় ও মাঠপর্যায়ে বড় রদবদল হয়, একদিনে কর্মস্থল পরিবর্তন করা হয় ৬২ কর্মকর্তার।

তাদের মধ্যে উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বা সমমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

একযোগে ইসির ৬২ কর্মকর্তা বদলি